আবহাওয়ার বদল

weather and rural bengal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়ার বদল হতে পারে বলে জানানো হয়েছে। তাপমাত্রা সামান্য বেড়েছে। স্বাভাবিকের নীচে রয়েছে পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রের খবর,দক্ষিণবঙ্গে সকালে ও রাতে স্বল্প কুয়াশাময় থাকবে।

বেলা বাড়লেপরিষ্কার হয়ে যাবে আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঘন কুয়াশা দেখা যাবে। আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও বেড়ে যাবে তাপমাত্রা। আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পুবালি হাওয়ার দাপট বেড়ে যাবে। দার্জিলিং, কালিম্পং-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *