জীবনের আয়না
জীবনে অনেক কিছু ছেড়ে চলতে হয়। তা না হলে অনেক কিছুই পাওয়া সম্ভব নাও হতে পারে। মনের শান্তি না মিলতে পারে। জীবনের অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে দেখতে পারেন । সাংসারিক ও সামাজিক জীবনে অশান্তি বেড়েই চলেছে। আপনি চাইলে নিজেকে বদলাতে পারেন। চাইলে পাল্টে যেতে পারেন। সহজে না পারলে একটু একটু করে, আসতে আসতে নিজেকে বদলাতে শুরু করতে হবে। তাহলেই সব কিছু বদলে যেতে শুরু করবে। সময় হয়তো লাগবে। নিজেকেই প্রশ্ন করা উচিত-আমি কতটা বদলে গেলাম? আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে প্রশ্ন করে দেখবে,জীবন আপনার কাছে সে ভাবেই ধরা দেবে। খেয়াল করে দেখবেন, মনে মনে আপনি যাকে যে রূপে কল্পনা করবেন সে আপনার কাছে সেই রূপেই ধরা দেবে। ধৈর্য,অহঙ্কার ত্যাগ, দায়িত্ব নেওয়া, নিজের মেজাজ কন্ট্রোল করে সামনের দিকে চলতে হবে। আর শিখতে হবে মন দিয়ে। জীবনে ভালোর জন্য মন্দ লাগা যেমন ছাড়তে হয় তেমনি অনেক ভালোলাগাও ছাড়তে হয়। অনেক কিছু সহ্য করেই শিখতে হয়। শেখার পর লাভ মেলে। জীবনের জন্য যা শেখার তা শিখতে হবে। এই সব শেখার জন্য স্কুল পাবেন না,সিলেবাস পাবেন না, শিক্ষকও নেই। কাছের মানুষরাই শেখাবার দায়িত্ব গ্রহণ করে থাকেন। শেখাবার মানুষকে শত্রু ভাবলে হবে না। শিখতে গেলে নিজের বদল আনতে হবে। ত্রুটি স্বীকারে দ্বিধা নয়। ভুল মানুষ মাত্রেই করতে পারে। কোনও ভুল বা ভুল বোঝাবুঝি হলে বিনয়ের সঙ্গে তা স্বীকার করুন। মনের মহানুভবতা থাকলে অপরপক্ষের মনে আপনার প্রতি সম্মান ও বিশ্বাস বাড়িয়ে তুলবে।
