ফের সাগরে ঘূর্ণিঝড়-“অ্যাকভান”
ফের সাগরে তৈরি হল ঘূর্ণিঝড়। নাম “অ্যাকভান” । নামকরণ ইরানের। একটি পারসি শব্দ “অ্যাকভান”। পারসি কবি ফেরদৌসির মহাকাব্য শাহনামায় একটি দস্যু চরিত্রের নাম “অ্যাকভান দিভ”। ঘূর্ণিঝড়ের নামকরণের নেপথ্যে যোগ রয়েছে শব্দটির। দানব বা দুষ্ট চরিত্রকে বোঝানো হয়। যখন-তখন রূপ বদল করে এই চরিত্র।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় এই ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে ১৪৫ কিমি প্রায়। ঘূর্ণিঝড়ের প্রভাব থাকায় ইতিমধ্যেই সমুদ্র সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। এখনই গতি প্রায় ঘণ্টায় ৬০ থেকে ৮৫ কিলোমিটার। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি বাড়বে বলে আশঙ্কা। গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় “অ্যাকভান”।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও জানা গিয়েছে, উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ উপকূল অভিমুখে প্রবাহিত হচ্ছে এই নিম্নচাপ।এরপর তা শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস মিলছে। আগামী শুক্রবার দুপুরে অন্ধ্র উপকূলে “অ্যাকভান” আছড়ে পড়ার সম্ভাবনা। মৌসম ভবন ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের গতিবিধির দিকে নজরদারি শুরু করেছে। ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর নামকরণ করেছে ইরান। এটি একটি পারসি শব্দ। পারসি কবি ফেরদৌসির মহাকাব্য শাহনামায় একটি দস্যু চরিত্রের নাম ‘অ্যাকভান দিভ’। তার সঙ্গে ঘূর্ণিঝড়ের নামকরণের যোগ রয়েছে। অ্যাকভান বলতে সেই দানব বা দুষ্ট চরিত্রকে বোঝায়, যে যখন-তখন রূপ বদলাতে পারে।
