জানুন আপনার আসল শক্তি

Discover Your True Strength

জীবন সব সময় শান্ত থাকবে এমন ভাববেন না। মনে রাখবেন, আজও থাকবে না কালও থাকবে না। জীবন মানেই থাকবে পরচর্চা। সংসার-সামাজিক প্রায় সব ক্ষেত্রেই থাকবে রাজনীতি। জীবনের ক্ষেত্রে কঠিন মানুষ থাকবে এটাই স্বাভাবিক। সব মানুষ ভালো হবে এমন ভাববেন না। সব মানুষ আপনার মতো হবে তাহলে শান্তিতে বসবাস করবেন, মনে করবেন না। আপনার পেছনে অনেকেই কথা বলবে। আপনার ভালো খবরে অনেকেই ঈর্ষা করতে পারে। আপনার নামে অনেকেই মিথ্যে রটাতে পারে । আপনি তাকে চুপ করিয়ে দিতে পারবেন না বা আটকাতে পারবেন না। মুখ বন্ধ করতেও পারবেন না। তার মন বদলাতে চেষ্টা করেও হয়তো পারবেন না। সব কিছু অবশ্যই আপনার হাতে থাকবে না। একটা জিনিস আপনার হাতে থাকবে। আপনি যে বিষয়ে মন দেবেন সেটাই আপনার আসল শক্তি। রাস্তায় আপনি গাড়ি চালিয়ে চলেছেন, চারিদিকে গাড়ির আওয়াজ হবে হর্ন বাজবে,আপনি কি আওয়াজ শুনে মাথা গরম করবেন? আপনি আপনার গাড়ি চালানোর দিকেই মনোনিবেশ করবেন। জীবনের রাস্তার ক্ষেত্রেও একই। অনেক মানুষ অনেক কথা বলবে, আপনি সব কথা শুনতে গেলে চলার পথে এগিয়ে যেতে পারবেন না। আর সব কথায় মন দিলে মন ভাঙবে। মন দিতে হবে কাজের দিকে। জীবনের লক্ষ্যের দিকে। হাতি তার নিজস্ব স্টাইলেই চলবে। শান্তি বাইরে কোথাও পাবেন না। শান্তি ভিতরে তৈরি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *