আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজস্থানকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ৬ মেরে ফাইনাল জিতে নিল শুভমন গিল। ৭ উইকেটে জয়ী গুজরাট। ম্যাচ সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া। এই ম্যাচের ফলাফল: রাজস্থান রয়্যালস ১৩০-৯(২০) । গুজরাট টাইটান্স ১৩৩-৩(১৮.১) । শুভমন গিল ৪৩ বলে অপরাজিত ৪৫ রান করেছেন। এই প্রতিযোগিতার সেরা হয়েছেন জস বাটলার। তিনি ৮৬৩ রান করেছেন।

