আক্রামের মুকুটে নতুন পালক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পিসিবি-র হল অফ ফেমে এবার ওয়াসিম আক্রাম। প্রাক্তন পাক পেসারের মুকুটে সংযোজন হল নতুন পালক । পাক সুপার লিগে আক্রামের হাতে এই সম্মান তুলে দিলেন বিশ্ব ক্রিকেটের অন্য এক তারকা ভিভিয়ান রিচার্ডস। ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬টি উইকেট পেয়েছেন। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে রান সংখ্যা ৬৬১৫। ২০০৩ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

