আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতায় রোদ ও মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে হালকা- মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে । আবহাওয়া দফতর সূত্রের খবর,মৌসুমী বায়ু প্রবেশ করলেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও লক্ষণ নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকবে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়াতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কম বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বলা হয়েছে,পূর্ব-পশ্চিম অক্ষরেখার টানে দক্ষিণ-পশ্চিম বাতাসে প্রচুর জলীয় বাষ্প। এর জেরে উত্তর ছেড়ে দক্ষিণের পথে গতি শ্লথ হয়ে গিয়েছে মৌসুমী বায়ুর। বর্ষা শুরু হওয়ার নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও বর্ষার দেখা মিলছে না দক্ষিণবঙ্গে। (ছবি: সংগৃহীত)

