আবহাওয়ার খবর দেখুন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে একটি ঘূর্ণিঝড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দক্ষিণ অসম সহ পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে, হিমালয় পাদদেশের পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আইএমডি ওয়েদার অ্যালার্ট অনুযায়ী উল্লেখ করা হয়েছে,বাতাসের গতিবেগ ৩০থেকে ৪০ কিলোমিটার থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তর-পূর্বের রাজ্যে শিলাবৃষ্টির পূর্বাভাসও জারি হয়েছে। (ছবি:সংগৃহীত)

