আহমেদাবাদ টেস্ট ড্র : টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত

indian team

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : অমীমাংসিত আহমেদাবাদ টেস্ট। ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর সিরিজ জয়ী হল ভারত। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ড্র হওয়ায় প্রথম দুটি টেস্ট জয়ের সুবাদে ২-১ ব্যবধানে বর্ডার গাভাসকর সিরিজ জয়ী হয় ভারত। এই ম্যাচের ফলাফল-অস্ট্রেলিয়া ৪৮০ ও ১৭৫-২ ডিক্লেয়ার। ভারত ৫৭১। ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। বর্ডার গাভাসকর সিরিজ জয়ের পর উল্লাস দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। এবার নজর ওভালে। পর পর দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। অস্ট্রেলিয়ায় ফাইনালে খেলতে নামবে রোহিত শর্মারা। মুখোমুখি অস্ট্রেলিয়া। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *