প্রতিবেশী দেশ বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার গঠন হল সেদেশে। আমরা দেখেছি ছাত্র আন্দোলন,আগুন-মৃত্যু- সেনা অভ্যুত্থান সহ অনেক কিছুই। দেখেছি শেখ হাসিনার দেশ ছেড়ে আসা। পালিয়ে আসা বললেই বোধহয় ঠিক বলা হবে। একটা প্রতিবেদনে বলেছিলাম,এ কোন দেশ বাংলাদেশ! দেখেছি মুজিবের মূর্তি ভেঙে উল্লাস। একটা সময় লেখিকা তসলিমা নাসরিনের বিষয় নিয়ে ওপার বাংলা উত্তাল হয়েছিল। নিজ জন্মভূমি থেকে চলে আসার পর দেশে না ফেরার আক্ষেপ হয়তো বা এই ঘটনার পর প্রশমিত হয়েছে। ওপার বাংলার এই সব দৃশ্য আমাদের চেনা ও জানা। দেশে একটা আন্দোলনকে কেন্দ্র করে এই তাণ্ডব,তার নেপথ্যে কে বা কারা! এই ঘটনা মোটেও সুখকর নয় । সেদেশের এই সব ঘটনা ব্যথিত করে। যাক, অন্তর্বর্তী সরকার গঠন হল। পছন্দের প্রধানমন্ত্রী না হলেই একাংশ মানুষের কাছে বিপদ বাড়ে। একেবারে মহা বিপদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনূস। তিনিই সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন। অতীত থেকে বর্তমান পর্যন্ত ভারত সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশকে। “ভারত বন্ধু দেশ” বলে শুরুটা করেছেন ইউনূস সাহেব। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেও দেশের সব মানুষের শুভবুদ্ধির উদয় হবে কিনা কে জানে ! শেখ হাসিনার দেশ ত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তি, সব মিলিয়ে ঘটনা প্রবাহ ঠিক কোন পর্যায়ে পৌঁছায় সেদিকে নজর রাখতেই হবে। সেটা সময়ের অপেক্ষা। (ছবি: সংগৃহীত)
Related posts
-
বাংলা ভাষা ভারতের অন্যতম ধ্রুপদী ভাষা
১ সেপ্টেম্বর থেকে বাংলা ভাষা বাধ্যতামূলক হতে চলেছে পশ্চিমবঙ্গে। ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে পালাবদলের... -
আজ সারাদিন
বুধবার ০৫ শ্রাবণ ১৪৩৩; ই: ২২ জুলাই ২০২৬ জন্মবার্ষিকীঃঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্রসাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তিথি: শুক্ল অষ্টমী;... -
আজ সারাদিন
মঙ্গলবার ০৪ শ্রাবণ ১৪৩৩; ই: ২১জুলাই ২০২৬ প্রয়াণ দিবসঃ বিপ্লবী বটুকেশ্বর দত্ত তিথি: শুক্ল সপ্তমী; নক্ষত্র:...
