আবহাওয়ার খবর
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। বেড়ে যাবে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর সূত্রের খবর,উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত। দার্জিলিং, কালিম্পং, মালদা সহ দুই দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস।
(ছবি: সংগৃহীত)

