আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতের জন্য অপেক্ষা করতেই হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, নভেম্বর মাসে দেশের বেশিরভাগ অংশে রাতের তাপমাত্রা বেশি হবে। আবারও বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় ৷ এক্ষেত্রে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এবং শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করার সম্ভাবনা । এর জেরে দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ থাকবে ৷ রাতের বেলাতেও আকাশ পরিষ্কার থাকবে ৷
(ছবি: সংগৃহীত)

