আজকের রাশিফল

বুধবার ১৫ কার্তিক ১৪২৯; ই: ০২ নভেম্বর ২০২২

♈/মেষ (Aries): নিজের প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার স্ত্রীকে বিরক্ত করতে পারে। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় মনকে নিরানন্দ করে তুলবে। আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা। আজ সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নিতে হবে। শুভ সংখ্যা: ১

♉/বৃষ (Taurus): রসিক আত্মীয়রা দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে। বেকার যুবকদের চাকরি পাওয়ার সম্ভাবনা। পছন্দের মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এমন বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকা প্রয়োজন। কোনও নতুন প্রকল্প গ্রহণ করার আগে ভালো করে ভেবে দেখা প্রয়োজন। শুভ সংখ্যা: ৯

♊/মিথুন (Gemini): আজ কল্যাণকর দিন হওয়ায় কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তিলাভের সম্ভাবনা। পিতার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। আজ প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো দিন নয়। কর্মক্ষেত্রে কাজের জন্য প্রসংশা লাভ। শুভ সংখ্যা: ৭

♋/কর্কট (Cancer): গর্ভবতী মায়েদের আজ সতর্ক থাকা দরকার। সঙ্গীর খারাপ স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় করতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে তোষামোদের স্বীকার হওয়ার আশঙ্কা, সতর্ক থাকা প্রয়োজন। উর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন সাহস বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা: ১

♌/সিংহ (Leo): আজ কোনও সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করা সম্ভব হতে পারে। বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিদের খামখেয়ালী ব্যবহার মেজাজ খারাপ করতে পারে। আজ উপার্জন ক্ষমতা বারাবার জন্য প্রয়োজনীয় মনোবল ও ব্যবহারিক জ্ঞান থাকবে। শুভ সংখ্যা: ৯

♍/কন্যা (Virgo): আজ জমি বা যে কোনও সম্পত্তিতে বিনিয়োগ মারাত্মক হতে পারে। পারিবারিক দায়বদ্ধতা গুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙ্গা করতে পারে। বাড়ি থেকে দূরে থাকা ব্যক্তিরা বাড়ির কোনও খবর শুনে সংবেদনশীল হতে পারে। শুভ সংখ্যা: ৭

♎/তুলা (Libra) দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা। আজ আর্থিক সুবিধা অর্জনের খুব সম্ভাবনা থাকলেও মানসিক শান্তি অর্জনের জন্য অবশ্যই কিছু অনুদান দিতে হতে পারে। যাদের সাথে কদাচিৎ সাক্ষাৎ হয় এমন ব্যক্তিদের সাথে যোগাযোগে জন্য ভালো দিন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। শুভ সংখ্যা: ১

♏/বৃশ্চিক (Scorpio): আজ সহজেই মূলধন বা অনাদায়ী ঋণ জোগাড় করা সম্ভব হতে পারে যা নতুন প্রকল্পে কাজের সুবিধা হবে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটানো প্রয়োজন। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করার সম্ভাবনা। শুভ সংখ্যা: ২

♐/ধনু (Sagittarius): রক্তচাপের রোগীদের ভিড়ভাড় এলাকা এড়িয়ে চলা প্রয়োজন। সাময়িক আর্থিক সংকট দেখা দিতে পারে, যার ফলে বন্ধুদের কাছ থেকে ঋণের পরিকল্পনা করার সম্ভাবনা। ভালোবাসার ব্যক্তিদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। মন শান্ত থাকায় পুরোদিন তার সুবিধা লাভ হবে। শুভ সংখ্যা: ৮

♑/মকর (Capricorn): আজ পরোপকারের কাজে মানসিক শান্তি লাভের সম্ভাবনা। রক্ষণশীল বিনিয়োগে আরো বেশি অর্থ উপার্জন করার সম্ভাবনা। অপ্রত্যাশিত সুসংবাদ উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিদের আজ শিষ্ট আচরণ করা প্রয়োজন। স্ত্রীর জন্য কিছু অসুবিধা বোধ হতে পারে।শুভ সংখ্যা: ৮

♒/কুম্ভ (Aquarius): মুগ্ধকারী আচরণ সকলের মনোযোগ আকর্ষণ করবে। আকস্মিক আর্থিক লাভ অনেক সমস্যার সমাধান করতে পারে। একতরফা মোহ কিছু মনোবেদনার কারণ হয়ে উঠবে। বেকার যুবকদের ভালো কাজ পাওয়ার জন্য আরও বেশি করে পরিশ্রম করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৬

♓/মীন (Pisces): স্বযত্নলালিত কোনও স্বপ্ন পূরণের সম্ভাবনা। কিন্তু নিজের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের দ্বারা আর্থিক উন্নতির সম্ভাবনা। মাধুর্যতা এবং ব্যক্তিত্ব কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। শুভ সংখ্যা: ৪

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *