আবহাওয়া বার্তা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কোথাও আবার আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে । বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে মার্চের মাঝামাঝি সময়ে । আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । (ছবি: সংগৃহীত)

