আবহাওয়া বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে ফের শীতের প্রভাব। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গে কুয়াশার দাপটও । দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । পরবর্তী সময়ে তাপমাত্রা ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা । আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়াবিদরা। (ছবি: সংগৃহীত)

