রঞ্জিতে শেষ চারে বাংলা দল

bengal win

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রনজি ট্রফিতে দাপটে শেষ চারে বাংলা। রনজি ট্রফির সেমিফাইনালে পৌঁছল বাংলা। টানা তৃতীয়বার শেষ চারে মনোজ তিওয়ারিরা। ইডেন গার্ডেন্সে ঝাড়খণ্ডকে হারিয়ে শেষ চারে উঠল বাংলা দল। এবার বাংলা মুখোমুখি হবে মধ্যপ্রদেশের।

বাংলার আকাশ দীপের দুরন্ত বোলিং। একদিন বাকি থাকতেই সরাসরি ম্যাচ জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছল বাংলা। গতকাল সকালে দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অলআউট হয় ঝাড়খণ্ড। ম্যাচ জয়ের জন্য বাংলার মাত্র ৬৮ রান প্রয়োজন ছিল। তা সহজেই তুলে ফেলল বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *