weather reportBreaking News Others 

আবহাওয়ার খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লক্ষ্মীপুজোর পরও বৃষ্টির আবহাওয়া বঙ্গে। আবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়-ঝঞ্ঝার ইঙ্গিত রাজ্যের বেশ কয়েকটি জেলায় । উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে জোরালো না হলেও উত্তরবঙ্গে বৃষ্টি হবে,তার আগাম সতর্কতা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে বাইরে বার হওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment