আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিত্রাং প্রভাব কেটেছে। রাজ্যের জেলাগুলিতে ঝলমলে আকাশ। সিত্রাং-এর জেরে বাংলাদেশে বিপর্যয়। এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে ল্যান্ডফল করার পর দুর্বল হতে থাকে। বাংলাদেশে চলে যাওয়ায় রেহাই মিলেছে কলকাতা-দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বেশ কিছু জেলা। এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয় ৷ সিত্রাং প্রভাবে বাংলাদেশের একটা অংশে ক্ষয়-ক্ষতি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। (ছবি: সংগৃহীত)

