আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে বৃষ্টির সেভাবে দেখা নেই। রোদের ঝলকানি রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। কখনও কখনও মেঘলা আকাশ দেখা যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দু-এক পশলা হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাতাসে জলীয় বাষ্প বেশি । তাপমাত্রা ৩৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। (ছবি: সংগৃহীত)

