বর্ষীয়ান চিত্র-পরিচালক তরুণ মজুমদারের প্রয়াণ

tarun majumder died

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বর্ষীয়ান চিত্র-পরিচালক তরুণ মজুমদার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি ৷ তরুণ মজুমদার পরিচালিত বহু উল্লেখযোগ্য চলচ্চিত্র রয়েছে। বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা, সংসার সীমান্তে, গণদেবতা, শহর থেকে দূরে, পথভোলা, চাঁদের বাড়ি আলো সহ একাধিক সিনেমা জনপ্রিয় হয়। তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। পাশাপাশি জাতীয় পুরস্কার, বিএফজেএ পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-সহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হন । তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা ৷ চলচ্চিত্র মহলে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *