আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমে ভারী বৃষ্টিপাত চলেছে । বৃষ্টির জেরে বাড়তে পারে তিস্তা-সহ জেলার নদীগুলির জল। অন্যদিকে জলস্তর বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজ থেকে অতিরিক্ত জল ছাড়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, জলপাইগুড়ি জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়েছে।
মেঘলা আকাশ। মেঘের গর্জনও রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি অব্যাহত। জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হয়েছে ৪১.২০ মিলিমিটার। দক্ষিণবঙ্গে মাঝে মাঝেই বৃষ্টির কথা বলা হয়েছে। (ছবি: সংগৃহীত)

