environmentEnviornment Others 

পরিবেশ সচেতনতার লক্ষ্যে পদক্ষেপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো পর্ব সমাপ্ত। শারদ উৎসব শেষ হওয়ার পর পরিবেশের ওপর গুরুত্ব দেওয়াটাও জরুরি হয়ে পড়েছে। অনেক জায়গায় পুজোমণ্ডপ চত্বর সহ বিভিন্ন স্থান অপরিছন্ন হয়ে রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তে প্রান্তে আবর্জনা পরিছন্ন করার প্রয়াস নেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। পরিবেশ সচেতনতার লক্ষ্যে পদক্ষেপ নেওয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

পরিবেশ সুস্থ ও সুন্দর রাখার ভাবনাটাও ভাবতে হবে। উৎসব সমাপ্তির পর পুজো প্রাঙ্গন ছাড়াও রাজ্যের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলির হোটেল-রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রগুলিতেও পরিছন্নতা রাখাটাও জরুরী হয়ে পড়েছে। মশাবাহিত রোগের উপদ্রব বেড়েছে। এই সময় সতর্ক ও সাবধানী থাকতেই হবে। একদিকে অপরিছন্নতা অন্যদিকে দৃশ্য দূষণের বিষয়টিও খেয়াল রাখতে হবে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment