weather and change4Breaking News Others 

আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকেই হাওয়া বদল হওয়ার সম্ভাবনা ৷ পূবালি হাওয়ার দাপট বাড়বে বলে জানানো হয়েছে ৷ পূবালি হাওয়ায় জেরে জলীয়বাষ্প প্রবেশ করবে ৷ এটি ঝাড়খণ্ড ও বিহারের ছোটনাগপুর এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি করবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে ৷

এ বিষয়ে আরও জানানো হয়েছে,পূবালি হাওয়ায় প্রভাবে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করবে ৷ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে ৷ আবহাওয়ার পরিবর্তন ঘটবে ৷ নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম-সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ৷ (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment