আবহাওয়া সংবাদ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা সহ তৎসংলগ্ন জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। পূর্ব কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ঝড়-বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর ৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির কথা বলা হয়েছে ৷ পূর্ব বর্ধমান, নদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃষ্টির পূর্বাভাস ৷ দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে,গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে । বিহার, ঝাড়খন্ড, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে । সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা।
(ছবি: সংগৃহীত)

