রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মু- যশবন্ত সিনহা

Draupadi Murmu-Yashwant Sinha

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। দ্রৌপদী মুর্মু হলেন এনডি এ মনোনীত প্রার্থী। ঝাড়খণ্ডের রাজ্যপাল হয়েছেন। ওড়িশার উপজাতি নেত্রী তিনি। রাষ্ট্রপতি নির্বাচিত হলে ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মুই হবেন দেশের ইতিহাসে প্রথম উপজাতি মহিলা।

পাশাপাশি শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হবেন দ্বিতীয় মহিলা হিসাবে। সাঁওতাল সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন তিনি। ১৯৯৭ সালে রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হয়েছেন এই শিক্ষিকা। সেই শুরু হয় রাজনৈতিক কর্মজীবন। ২০০০ সালে বিজেডি- বিজেপি সরকারের মন্ত্রী হয়েছেন। পরবর্তী সময়ে ২০১৫ সালে ঝাড়খণ্ডের রাজ্যপালও নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে দেশের বিরোধী দলগুলি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী করেছে। কংগ্রেস -সমাজবাদী পার্টি সহ ১৮ টি রাজনৈতিক দল যশবন্ত সিনহার নাম রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে। ২০১৮ সালে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। ২০২১ সালের ১৩ মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যশবন্ত সিনহা।

উল্লেখ করা যায়, ঝাড়খণ্ড রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল হওয়ার কৃতিত্ব রয়েছে দ্রৌপদী-র । ওড়িশা রাজ্যের প্রথম মহিলা এবং উপজাতি নেত্রী যিনি রাজ্যপাল হিসেবে মনোনীত হয়েছেন। ওড়িশার সমস্ত বিধায়ক ও সাংসদের সমর্থন পাওয়ার বিষয়ে প্রত্যয়ী তিনি।

এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “আমি যেমন বিস্মিত, তেমনই আনন্দিত। প্রত্যন্ত ময়ূরভঞ্জ জেলার একজন উপজাতীয় মহিলা হিসাবে আমি দেশের শীর্ষ পদের প্রার্থী হওয়ার কথা ভাবিওনি।”

রায়রংপুরের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি আরও বলেছেন,“আমি ওড়িশা বিধানসভার সমস্ত সদস্য এবং সাংসদদের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *