ইডেনে ম্যাচ শুরু : টস জয়ী শ্রীলঙ্কা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ইডেনে শুরু হল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ। ইডেনে টস জয়ী হলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা ৷ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার ৷ ভারতীয় দলে একটি পরিবর্তন ৷ চোটের কারণে ম্যাচে নেই যুজবেন্দ্র চাহাল ৷ পরিবর্তে খেলছেন কুলদীপ যাদব ৷
ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, উমরান মালিক, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। (ছবি: সংগৃহীত)

