ইডেনে ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট যুদ্ধ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:আজ ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ। বাইশ গজে ক্রিকেট যুদ্ধ ঘিরে উন্মাদনা। শীতের পরশ মেখে উৎসবের মেজাজে শুরু হচ্ছে ক্রিকেট। ম্যাচের বিরতিতে ফুটবল সম্রাট পেলের স্মরণ। বিশ্ব ফুটবলের নক্ষত্রকে স্মরণ ও শ্রদ্ধায় দেখানো হবে ভিডিও। দুপুর ১.৩০ মিনিটে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ম্যাচ।

