স্বামীজির জীবনদর্শন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। তাঁকে স্মরণে রেখে দিনটি জাতীয় যুব দিবস হিসেব পালিত হয়। কলকাতায় তাঁর জন্ম। সন্ন্যাসী,যুবনায়ক ও যুগনায়ক হিসেবে পরিচিত তিনি। গার্হস্থ্য জীবনে স্বামী বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্ত ও মা ভুবনেশ্বরী দেবী। তাঁর জীবনদর্শন ও চিন্তাভাবনা যুব সম্প্রদায়ের প্রেরণা-স্বরূপ । মাত্র ২৫ বছর বয়সে তিনি সংসার জীবন ত্যাগ করে আধ্যাত্মিক জগতে পা রাখেন।
স্বামীজি বলেছিলেন,”উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহঙ্কারকে -বাইরে টেনে বের করে আনো,এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়।” সমাজের প্রতি তাঁর একটি উক্তি আজও রেখাপাত করে যায়। তিনি বলেছিলেন,”জগতের এখন একান্ত প্রয়োজন হল চরিত্র। জগৎ এখন তাঁদের চায়,যাঁদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। তরুণ ও যুব সমাজের উদ্দেশে তাঁর বাণী-“মনের মতো কাজ পেলে মূর্খও করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে,সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়।” বিবেকানন্দ আরও বলেছেন,”তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমান করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে দেবে।”
মাত্র ৩৯ বছর বয়সে স্বামীজি-র প্রয়াণ হয়। স্বল্প সময়ে তাঁর কর্মময় জীবন অগণিত মানুষকে অনুপ্রাণিত করে। (চলবে)
(ছবি: সংগৃহীত)

