ইস্তফা ধনখড়ের : আপাতত গণেশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এনডিএ শিবিরের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হলেন জগদীপ ধনখড়। এই পদের জন্য মনোনয়ন পেশ করবেন তিনি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন ধনখড়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে আপাতত মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে ওই রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদেরও অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন। এই মুহূর্তে বাংলার রাজ্যপালের দায়িত্বে থাকছেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। উল্লেখ করা যায়,কেশরীনাথ ত্রিপাঠীর রাজ্যপাল পদে মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালে বাংলার রাজ্যপাল পদে জগদীপ ধনখড়কে মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাজ্যের শাসক দলের সঙ্গে রাজ্যপালের মতবিরোধের ছবিটি বারে বারেই আলোচনায় এসেছে।

