উত্তরে বৃষ্টি-দক্ষিণে শুষ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরে বৃষ্টির পূর্বাভাস। বয়ে যাবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে দক্ষিণে ঠিক বিপরীত আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, রাজ্যের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে ৷ উত্তরে বৃষ্টির ইঙ্গিত থাকলেও শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ ৷ চৈত্রের দাবদাহ বা গরম থেকে খানিকটা মুক্তি মিলবে বলে জানানো হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কোচবিহার সহ বেশ কিছু জেলায়। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।(ছবি: সংগৃহীত)

