জেইই মেন পরীক্ষার সূচি বদল

jee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবার বদল জেইই মেন পরীক্ষার সূচি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এক মাসেরও বেশি তা পিছিয়ে গেল। এক্ষেত্রে জানানো হয়েছে, নতুন সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে ২০ জুন থেকে। পড়ুয়াদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পূর্ব সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার কথা ছিল ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১ ও ৪ মে। কোন শহরে কবে পরীক্ষা তার তথ্য এপ্রিলের প্রথম সপ্তাহেই পাওয়ার কথা ছিল।

এমনকী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রবেশপত্র দেওয়া হবে বলে জানায় এনটিএ। এক্ষেত্রে জানানো হয়, নতুন সূচি অনুযায়ী প্রথম সেশনের পরীক্ষা নেওয়া হবে ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ জুন। দ্বিতীয় সেশনের পরীক্ষা হওয়ার কথা ছিল ২৪, ২৫, ২৬, ২৭, ২৭ ও ২৯ মে। পরিবর্তে এই পরীক্ষা আয়োজন হবে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ও ৩০ জুলাই। এই সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানতে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েবসাইট দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *