এশীয় বক্সিংয়ে সোনা লভলিনার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জর্ডনে চলতি এশীয় বক্সিং প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন লভলিনা বরগোহাঁই। উজবেকিস্তানের রুজমেতোভা সোখিবাকে পরাজিত করলেন ৫-০ ফলাফলে। উল্লেখ করা যায়, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হয়েছিলেন লভলিনা। জর্ডনে ৭৫ কেজি বিভাগে লড়াইয়ে ছিলেন ২৫ বছর বয়সী এই প্রতিযোগী।
(ছবি: সংগৃহীত)

