সালিম আলি

Salim Ali

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সালিম আলি। ১৮৯৬ সালের ১২ নভেম্বর মুম্বাইয়ে তাঁর জন্ম। তাঁর পুরো নাম ”সালিম মঈজুদ্দীন আব্দুল আলি”। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী। তিনিই প্রথম কয়েকজন ভারতীয়দের মধ্যে একজন যাঁরা ভারতের পাখিদের সম্বন্ধে নিয়মতান্ত্রিক উপায়ে জরিপ পরিচালনা করেন। তাঁর পাখি পাখিবিষয়ক বইগুলি পক্ষীবিজ্ঞানের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। ১৯৪৭ সালের পর তিনি বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে গুরুত্বপূর্ণ আসনে জায়গা করে নিয়েছিলেন এবং সংগঠনটির উন্নয়নে সরকারি সাহায্যের ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি ভরতপুর পক্ষী অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছিলেন।

১৯৫৮ সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ পেয়েছেন। ১৯৭৬ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন। এছাড়াও তিনি ১৯৫৮ সালে রাজ্যসভায় সদস্যরূপে মনোনীত হন। পাখি নিয়ে তাঁর অনবদ্য অবদানের জন্য তিনি “ভারতের পক্ষীমানব” হিসেবেও পরিচিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *