বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সেরা দেশের সাফল্য

fifa and worldcup

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফিফা কাতার বিশ্বকাপ-২০২২। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। গোটা বিশ্ব জুড়ে উন্মাদনা। সেজে উঠেছে কাতারও। একনজর দেখে নিন ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সেরা কয়েকটি দেশের সাফল্য। ব্রাজিল: বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলেছে ২১ বার । ১৯৩০সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই দক্ষিণ আমেরিকার দেশটি ছিটকে যায়নি। মূলপর্বে ব্রাজিল মোট ১০৯টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ৭৩টি ম্যাচ জয়ী। পরাজিত ১৮টি ম্যাচ। অমীমাংসিত থেকেছে ১৮টি ম্যাচ। ৫ বার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল।

জার্মানি: ব্রাজিলের পর রয়েছে জার্মানি। বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে জার্মানি অংশ নিয়েছে ১৯ বার। ম্যাচ খেলার সংখ্যা ১০৯টি । জয়ী হয়েছে ৬৭টি ম্যাচে। হার ২২টি ম্যাচে। অমীমাংসিত হয় ২০টি ম্যাচ। জার্মানি সর্বশেষ বিশ্বকাপ জয়ী হয় ২০১৪ সালে। মোট ৪ বার বিশ্বকাপ জয়ী হয় জার্মানি। ১৯৩০ সাল ও ১৯৫০ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেনি জার্মানি।

ইতালি: ইতালি মোট ১৮ বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে অংশ নিয়েছে। মোট ৮৩টি ম্যাচ খেলেছে ইতালি। যার মধ্যে রয়েছে ৪৫টি ম্যাচে জয়। পরাজিত ১৭টি ম্যাচে। ২১টি ম্যাচ ড্র হয়েছে। ১৯৩০ সালে বিশ্বকাপে অংশগ্রহণ করেনি ইতালি। ১৯৫৮ সাল, ২০১৮সাল ও ২০২২সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ইতালি। ৪ বার বিশ্বকাপ জয়ী হয়েছে ইতালি।

আর্জেন্টিনা: বিশ্বকাপের মূলপর্বে ১৭ বার খেলেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। মূলপর্বে ১৭ বার খেলেছে মেসিদের দেশটি। ৮১টি ম্যাচ খেলে ৪৩টি জয়। ২৩টি পরাজয়। ১৫টি ম্যাচ অমীমাংসিত। ১৯৭০ সালে আর্জেন্তিনা মূলপর্বে উঠতে পারেনি। ১৯৩৮ সাল ও ১৯৫০ সালে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে মতবিরোধের কারণে আর্জেন্টিনা অংশগ্রহণ করেনি। আবার ১৯৫৪ সালের বিশ্বকাপে রাজনৈতিক কারণে আর্জেন্তিনা যোগ দেয়নি। ২ বার বিশ্বকাপ জয়ী হয়েছে নীল-সাদা জার্সির মারাদোনার দল । (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *