রাখী বন্ধন
01
রাখী বন্ধন
শুধু ভাই-বোনের হাতে রাখী বাঁধার উৎসব নয় এটি । ভালোবাসা, বিশ্বাস, স্নেহ ও পারস্পরিক দায়বদ্ধতার এক পবিত্র বন্ধন রাখী উৎসব। ভাই-বোন একে অপরের সুখ- শান্তি ও মঙ্গল কামনা করে থাকে। রাখীর সুতো জীবনের সব পরিস্থিতিতে পাশে থাকা, একে অপরকে সম্মান করা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। পবিত্র রাখী বন্ধনের শুভক্ষণে সকল ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন চির অটুট থাকুক। সুতোয় বাঁধা থাকুক ভাই-বোনের ভালোবাসা ও বিশ্বাস। পবিত্র বন্ধন হোক -প্রতিশ্রুতি ও পরস্পরের পাশে থাকা। শুভ হোক সবার।
