মানুষের হৃদয় গভীরে অসীম শক্তি

Infinite Power Lies Deep Within the Human Heart

জীবনে চলার পথে অনেক দুঃখ আসে, আঘাত আসে আমরা হতাশ হয়ে পড়ি। ভেঙে পড়ি। এমন অনেক পরিস্থিতির শিকার হই, যখন চারপাশে শুধু অন্ধকার দেখি । দু-চোখে আঁধার নেমে আসে। সেই সময় দুঃখ-হতাশা ও ব্যর্থতা আর ভয় আমাদের মনকে আছন্ন করে তোলে। স্বামী বিবেকানন্দ আমাদের স্মরণ করিয়ে দিয়ে গিয়েছেন, “অন্ধকারকে দোষ দিয়ে বসে থাকলে আলো আসে না; আলো জ্বালাতে হয় নিজের ভিতরেই। মানুষের হৃদয়ের গভীরে অসীম শক্তি, সাহস এবং আশার প্রদীপ জ্বলছে। সেই আলোকে জাগিয়ে তোলার নামই জীবনসাধনা।” তাই প্রতিদিন একটু সৎ চিন্তা, একটু ভালো কাজ,একটু বেশি ভালোবাসায় ধীরে ধীরে মনকে আলোকিত করতে পারে।

লক্ষ্য করে দেখবেন, সত্যিকারের আনন্দ বাইরে কোথাও লুকিয়ে থাকে না। যে সময় বা যখন আমরা নিজেকে উন্নত করার চেষ্টা করে থাকি, হৃদয়কে পবিত্র রাখতে চেষ্টা করি ও ঈশ্বরের উপর ভরসা রেখে এগিয়ে চলি, তখনই ভিতরে এক শান্ত আনন্দের জন্ম হয়ে থাকে। স্বামীজির দেখানো পথে সকল মানুষের চলার পথে শুধুই প্রার্থনা হোক, অন্ধকারকে ভয় না পেয়ে আসুন, অন্তরের আলো-কে জাগিয়ে তুলতে শিখি। জীবন যাতে সুন্দর হয়, মন যেন আরও নির্মল হয়, আর হৃদয় যেন ঈশ্বরের শান্তিতে ভরিয়ে নিতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, “ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাঁকে আমরা জানতে পারি মানব চরিত্রের মধ্য দিয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *