কুয়াশাময় আকাশ: বৃষ্টির পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সকালে কুয়াশাময় আকাশ থাকবে। বেলা বাড়তে থাকলে পরিষ্কার হয়ে যাবে আকাশ ৷ আগামী ৪৮ ঘণ্টায় আরও বেড়ে যাবে তাপমাত্রা ৷ এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে ৷ প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত চড়ে গেল পারদ ৷ রাজ্যের দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার আবরণ দেখা যাবে। সরস্বতী পুজোর প্রাক্কালে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই সময় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে।(ছবি:সংগৃহীত)

