nirmala and budgetBreaking News Others 

ডিজিটাল মুদ্রা নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ডিজিটাল মুদ্রা নিয়ে অনেক দিন ধরেই ভাবনা-চিন্তা শুরু করেছিল। উল্লেখ করা যায়, গত বছর ডিজিটাল মুদ্রার প্রচলন করার কথা জানিয়েছিল শীর্ষ ব্যাঙ্ক। এ বছরই দেশে চালু হতে চলেছে ডিজিটাল মুদ্রা। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আয়কর কাঠামোয় কোনও রদ-বদল হচ্ছে না। বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এবারের বাজেটে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করে তিনি জানিয়েছেন, আরবিআই-এর অধীনে ডিজিটাল মুদ্রা চালু করা হবে। ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের একটি প্রস্তাব এসেছে। ডিজিটাল মুদ্রাকে ব্যাঙ্ক নোটের সংজ্ঞার অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই বিষয়ে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার সেই ডিজিটাল মুদ্রা নিয়েই বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

Related posts

Leave a Comment