ইউনিয়ন বাজেট-2022 : ঘোষণা একনজর

budget and 2022

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাজেটে এবারও ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল নয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত বাজেটে একই পথে হেঁটেছিলেন। কর ব্যবস্থার সরলীকরণের কথা ভাবনা-চিন্তা করছে কেন্দ্রীয় সরকার,এমনটাই ঘোষণা অর্থমন্ত্রীর। বাজেটে হতাশ হতে হল করদাতাদের। উল্লেখ্য,রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ডিজিটাল মুদ্রা নিয়ে অনেক দিন ধরেই ভাবনা-চিন্তা শুরু করেছিল। ডিজিটাল মুদ্রার প্রচলন করার কথা জানিয়েছিল শীর্ষ ব্যাঙ্ক।

এ বছর দেশে চালু হতে চলেছে ডিজিটাল মুদ্রা। ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়কর কাঠামোয় কোনও রদ-বদল না হলেও বাজেটে কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন নির্মলা সীতারমণ৷ তিনি জানিয়েছেন, কর্পোরেট ট্যাক্সের হার কমিয়ে ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে ৷ কৃষিক্ষেত্র নিয়ে একাধিক ঘোষণা করা হল বাজেটে। গঙ্গার তীরে জৈব চাষ। গঙ্গার তীর থেকে ৫ কিলোমিটারের মধ্যে জমিতে জৈব চাষ বৃদ্ধি করার কথাও বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জমির নথির ডিজিটালাইজেশন হবে বলেও জানানো হয়েছে।

এবার করদাতা এবং অর্থনীতিবিদদের একাংশ মনে করেছিলেন,সাধারণ মধ্যবিত্তদের উপর থেকে করের বোঝা কিছুটা হ্রাস হবে ৷ তা হয়নি। বাড়ল দেশের ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা ৷ সেক্রেটারি স্তরের নীচে থাকা ৫০ শতাংশ কর্মচারীর জন্য বাড়ি থেকে কাজের কথা জানানো হয়েছে ৷ পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষভাবে সক্ষম ও গর্ভবতী মহিলা কর্মচারীদের অফিসে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে । অন্যদিকে দেশে ২০২২-২৩ সালের মধ্যে ৫-জি মোবাইল পরিষেবা চালু হবে । ২০২৫সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা রয়েছে। সংসদে বাজেট পেশ করে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় বাজেটে উল্লেখ করা হয়েছে, টেলিকম সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজার বিষয়টি। বেসরকারি শিল্পক্ষেত্রগুলিকেও আহ্বান করার কথাও বলা হয়। বাজেটে রাখা হচ্ছে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট। এবার বাজেটে পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ। পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে।

বাজেটে আগামী ৩ বছরে ভারতে চারশো বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলে ঘোষণা করা হল ৷ বিশেষ মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলি-মেডিসিন পরিষেবার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। জাতীয় ডিজিটাল হেল্থ সিস্টেমের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলেও জানান নির্মলা সীতারমণ। বিভিন্ন চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে একটা ডেটাবেস তৈরি হবে বলেও জানানো হয়েছে এবারের বাজেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *