nirmala and budget

বাজেটে একঝলক : নারী ক্ষমতায়নে নজর

অন্তর্বর্তী বাজেট পেশ কেন্দ্রীয় সরকারের। এই বাজেটের দিশা কোনদিকে তা নিয়ে আম-জনতার নজর ছিল। লোকসভা নির্বাচনের বছর। লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন। অন্তর্বর্তী বাজেট হলেও দেশের মানুষের প্রত্যাশা রয়েছেই। ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে চলেছে ভারত,এমন ঘোষণা পূর্বেই ছিল। চলতি আর্থিক বছরে ভারতের অর্থনীতি ৭.৩ শতাংশ বাড়বে বলে কেন্দ্রীয় সরকার মনে করছে। তবে দেশে কর্মসংস্থানের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ। যে বাস্তব চিত্রটি সামনে এসেছে সেটি হল-এই মুহূর্তে ভারতে বেকারত্বের হার ৪০ শতাংশ। দেশে কর্মসংস্থানের লক্ষ্যে এই বাজেটে কী তুলে ধরা হবে তার দিকে তাকিয়ে ছিল আম জনতা। অন্যদিকে বাজেটে আর কী কী বিষয় থাকবে সেদিকেও সবার নজর ছিল। অর্থনীতির বিশেষজ্ঞরা মনে করছেন,কৃষিক্ষেত্রের বিকাশে অগ্রাধিকারের আশা দেখা যাচ্ছে। নিবার্চনের দিকে তাকিয়ে কৃষিক্ষেত্ৰে বিশেষ ঘোষণা অন্তর্বর্তী বাজেটে। পিএম-কিষাণ প্রকল্পে চাষিদের জন্য অনুদান বাড়তে পারে এমন সম্ভাবনাও ছিল। উল্লেখ্য,২০২৩-২৪ সালের বাজেটে কৃষিক্ষেত্রের জন্য বরাদ্দ করা হয় ১,২৫,০৩৬ কোটি টাকা।

Read More
budget-2023

একনজরে পূর্ণাঙ্গ বাজেট-২০২৩

পূর্ণাঙ্গ বাজেট-২০২৩ পেশ। একনজরে দেখে নিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট।
<নার্সিং কলেজ তৈরি থেকে ওষুধ প্রস্তুতকরণ গবেষণায় জোর। বাজেটে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে একাধিক ঘোষণা। <ডিজিটাল লাইব্রেরি থেকে একলব্য বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ। শিক্ষায় একাধিক ঘোষণা। <বার্ষিক ৭ লাখ টাকা আয়ে সম্পূর্ণ কর ছাড় বাজেটে। নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয়ে কোনও কর দিতে হবে না।

Read More
budget 2023

শেষ পূর্ণাঙ্গ বাজেট নির্মলার

লোকসভা নির্বাচনের পূর্বে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷ সংসদে বাজেট বক্তৃতায় ৭টি বিষয়ের জোর দেওয়ার বার্তা। প্রধানমন্ত্রীর স্বপ্ন-“সবকা সাথ সবকা বিকাশ”এই পরিকল্পনা মাথায় রেখেই বাজেট তৈরি ৷

Read More
budget 2023

কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বুধবার কেন্দ্রীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশ জুড়ে তারই তৎপরতা। সরকারি কর্তৃপক্ষের ব্যস্ততা এই বাজেট ঘিরে। আমজনতার মধ্যেও রয়েছে কৌতূহল। নিয়ম অনুযায়ী সংসদে বাজেট অধিবেশন শুরু হবে আজ ৩১ জানুয়ারি থেকেই। পাশাপাশি ইকোনমিক সার্ভেও পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় এই বাজেট অধিবেশন শেষ হবে ৬ এপ্রিল ২০২৩ তারিখে। আগামী বুধবার সকাল ১১টা থেকে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভাষণ শুরু হবে।

Read More
budget and 2022

ইউনিয়ন বাজেট-2022 : ঘোষণা একনজর

কেন্দ্রীয় বাজেটে এবারও ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল নয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত বাজেটে একই পথে হেঁটেছিলেন। কর ব্যবস্থার সরলীকরণের কথা ভাবনা-চিন্তা করছে কেন্দ্রীয় সরকার,এমনটাই ঘোষণা অর্থমন্ত্রীর।

Read More

রাজ্যকে অনুদান মঞ্জুর

রাজ্যকে অনুদান। সূত্রের খবর, রাজস্ব ঘাটতি খাতে পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্যের জন্য ৯৮৭১ কোটি টাকা অনুদান মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এক্ষেত্রে আরও জানা যায়, চলতি অর্থবর্ষে এই নিয়ে ৫ দফায় ৪৯,৩৫৫ কোটি টাকা মঞ্জুর করেছে অর্থ মন্ত্রক।

Read More
Nirmala Sitaraman-5

অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় নিট ২৩,৬৭৫ কোটি টাকা অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ করলেন। এক্ষেত্রে আরও জানা যায়, এর মধ্যে ১৭ হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ।

Read More
carona and nirmala

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ -কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য

২০২০সালে করোনা আবহে লকডাউনের ফলে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছিলেন। ওই সময় কাজ হারিয়েছিলেন অগণিত মানুষ। দেশের আর্থিক অবস্থাও বিপর্যস্ত হয়।

Read More
Nirmala Sitaraman-4

মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে অর্থমন্ত্রী

মূল্যবৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রীর বার্তা। সূত্রের খবর, সরকারের চড়া রাজকোষ ঘাটতি ও বিপুল ঋণের পরিকল্পনা আগামী দিনে মূল্যবৃদ্ধির হারকে ঠেলে উপরে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Read More