মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে অর্থমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মূল্যবৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রীর বার্তা। সূত্রের খবর, সরকারের চড়া রাজকোষ ঘাটতি ও বিপুল ঋণের পরিকল্পনা আগামী দিনে মূল্যবৃদ্ধির হারকে ঠেলে উপরে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী সূত্রের খবর, ভারতে মূল্যবৃদ্ধির হারকে ২ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে বেঁধে রাখার লক্ষ্য স্থির করে রিজার্ভ ব্যাঙ্ক, তার পুনর্মূল্যায়ন হবে। ঋণনীতি কমিটি এই সীমা বেঁধেছিল, সেটির মেয়াদ ৫ বছর। তা প্রায় শেষের মুখে।
এ বিষয়ে আরও বলা হয়েছে, পাইকারি মূল্যবৃদ্ধি মাথা তোলায় ও রাজকোষ ঘাটতি বাড়ায় আগামী দিনে খুচরো মূল্যবৃদ্ধিও বাড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মূল্যবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানোর ইঙ্গিত দিলেন, এমনটাই মনে করছেন অনেকেই।

