Nirmala Sitaraman-1Others 

একঝলকে বাজেটের খুঁটিনাটি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ইউনিয়ন বাজেট-২০২২ পেশ করলেন। তারই একঝলক তুলে ধরা হল। চলতি অর্থবর্ষে বৃদ্ধি ৯.২ শতাংশ। পরের বছরে ৮ শতাংশ থেকে ৮.৫ শতাংশ।
এ বছর সম্ভাব্য রাজকোষ ঘাটতি ৬.৯ শতাংশ। পরের বছরে ৬.৪ শতাংশ।
বিলগ্নিকরণে লক্ষ্য ছিল ১.৭৫ লক্ষ কোটি টাকা। সেখানে আসবে প্রায় ৮৩ হাজার কোটি টাকা। ২০২২-২৩ সালে লক্ষ্য ৬৫ হাজার কোটি টাকা।
রাজ্যগুলিকে ৫০ বছরের জন্য সুদহীন ঋণ ১ লক্ষ কোটি টাকা।
সরকারি মূলধনী ব্যয় ৩৫ শতাংশ বেড়ে ৭.৫ লক্ষ কোটি টাকা।
কর্মসংস্থানে ভাটা রয়েছে। তবে বাড়ল না ১০০ দিনের কাজে বরাদ্দ।
২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক।
৩ বছরে ৪০০টি নতুন বন্দে-ভারত ট্রেন।
ছোট শিল্পের ঋণ প্রকল্পের মেয়াদ বাড়তে চলেছে ১ বছর। বরাদ্দ বৃদ্ধি ৫০ হাজার কোটি টাকা।
ডিজিটাল ও টিভি নির্ভর শিক্ষায় নজর। বিশেষ জোর মানসিক স্বাস্থ্যের দিকেও।
৫-জি স্পেকট্রাম নিলাম। প্রতি গ্রামে ব্রডব্যান্ডের ভাবনা।
পাল্টে যাচ্ছে বিশেষ আর্থিক অঞ্চল (এসইজেড) আইন।
সীমান্তবর্তী কম জনসংখ্যার গ্রামে পরিকাঠামোয় বিশেষ নজর।
সমবায় সমিতির বিকল্প ন্যূনতম কর ১৫ শতাংশ। এই বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment