মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষজ্ঞ শিক্ষকদের কিছু গাইড

madhayamik and read

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিউ নর্মালে মাধ্যমিক পরীক্ষা। কীভাবে প্রস্তুতি নেবেন তারই বিষয় তুলে ধরার চেষ্টা করা হল। করোনা আবহে ব্যাহত হয়েছে পড়াশুনা। তা সত্বেও সামনের দিকে চলতে হবে। টেস্ট পরীক্ষা হয়নি। এই আবর্তে কীভাবে তৈরি হওয়া যাবে তা নিয়ে সমস্যা বেড়েছে। বিশেষজ্ঞ শিক্ষকরা জানিয়েছেন, এই অবস্থায় সময়কে ভালোভাবে কাজে লাগাতে হবে। সফল হতে হবে এই মানসিকতা থাকতে হবে। সবাই পরীক্ষা দেবে এটা মনে রাখতে হবে। আবার সব বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। পাঠ্যক্রম কমে যাওয়ার সাথে সাথে সময় বেড়ে গিয়েছে। যে সময় হাতে রয়েছে তাতে সময় বেঁধে উত্তর লেখা অভ্যাস করতে হবে। এখনও প্রায় ৪ মাস সময় হাতে রয়েছে। এই সময়টা নষ্ট করা যাবে না।
বিশেষজ্ঞ শিক্ষকরা এ বিষয়ে আরও জানিয়েছেন, পড়াশুনার পাশাপাশি লেখার অভ্যাস রাখাটা জরুরি। ইতিহাস,ভূগোল, বাংলা সহ বিষয়গুলিতে অনুশীলন করার প্রয়োজনীয়তা রয়েছে। ছবি ও মানচিত্র ভালো করে চিহ্নিত করতে হবে। পাঠ্যবই ভালো করে পড়া দরকার। মাধ্যমিক পরীক্ষার রুটিন মেনে পড়াশুনো চালিয়ে যেতে হবে। এবার জুন মাসে পরীক্ষা। তাই হাতে রয়েছে প্রচুর সময়। ইংরেজি ও অঙ্কের বিষয়ে বাড়তি গুরুত্ব দিতে হবে। তবে কোনও বিষয়কে হালকা ভাবে নেওয়া যাবে না। বাংলা ও ইংরেজির ক্ষেত্রে অত্যন্ত খুঁটিয়ে পড়াশুনো করতে হবে। ভয় পেলে চলবে না। করোনা আবহে সাবধানে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। শরীরের দিকেও নজর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *