প্রেমের চেয়ে বিয়েতেই বেশি বিশ্বাস! এমনটাই মত সৌমিতৃষার

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ‘মিঠাই’ ধারাবাহিকের মিঠাই চরিত্রের মাধ্যমে রাতারাতি দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি তিনি ‘প্রধান’ ছবিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেছেন।

বর্তমানে সৌমিতৃষা সিঙ্গল। তিনি প্রেম করতে চান, তবে তার প্রেমের ধারণা একটু অন্যরকম। তিনি হুট করে কারও সাথে ডেটে যেতে পছন্দ করেন না। বরং, আগে ভালো করে বুঝে নিতে চান, সেই ব্যক্তি তার জন্য উপযুক্ত কিনা।সৌমিতৃষা বলেন, “আমি আগে দেখি মানুষটা আমার সাথে মানানসই কিনা। তার মানসিকতা, ভাবনা, জীবনযাত্রা – সবকিছু মিলে কি না। তারপর সিদ্ধান্ত নিই।”

সৌমিতৃষার স্বপ্নের পাত্র একজন ডাক্তার। তিনি বলেন, “আমার ডাক্তার পছন্দ। বেশ কেয়ারিং হবে। রান্না করে খাওয়াবে। একবার তো মিঠাই-য়ের সেটে খুব অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারও ডাকা হয়। ভেবেছিলাম হ্যান্ডসাম কেউ আসবে। সেই জায়গায় আসে এক ডাক্তার কাকু।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *