অনাবিল আনন্দ

Durga puja 1

মহালয়ার ভোরে সুর বেজে উঠেছিল। তার রেশ কাটতে না কাটতেই আজ শুভ ষষ্ঠী! আকাশ-বাতাসে খুশির আমেজ। আকাশে নীল-সাদা রাশি রাশি মেঘের মেলা। শিউলি ফুলের গন্ধে মুখরিত বন-বনানী। কাশ ফুল ফুটেছে বনে-বনে। পুজো পুজো গন্ধ লেগেছে। চারপাশ মুখরিত।দেবীপক্ষের সূচনার পর মায়ের বোধন। গ্রাম ও ​শহরের রাস্তা-ঘাট আলোয় সু-সজ্জিত। নতুন জামা-কাপড়ের রকমারি ঝলকানি। পুজো দেখার উত্তেজনায় মন চঞ্চল হয়ে উঠেছে। প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শনের জন্য মানুষের সমাগম। পুজোর দিনগুলি সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। নতুন আশার আলো। আপনার ও আপনার পরিবারের পুজো খুব ভালো কাটুক এই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *