নিজের পদ্মভূষণ কাকে উৎসর্গ করলেন মিঠুন?

১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী। ৪৮ বছরের ক্যারিয়ারে তিনি অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। তার অভিনয়ের জন্য তিনি পেয়েছেন বহু পুরস্কার। এবার তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন।

মিঠুনের এই সম্মানে অনুরাগীরা উচ্ছ্বসিত। অনেকেই মনে করছেন, এটি তার অভিনয় জীবনের সবচেয়ে বড় অর্জন। মিঠুন নিজেও এই সম্মানে খুবই খুশি। তিনি বলেছেন, “এই পুরস্কার পেয়ে আমি গর্বিত, আনন্দিত। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি জীবনে কখনও নিজের জন্য কারও কাছ থেকে কিছু চাইনি। কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ সেটাই উপলব্ধি করছি এখন।”

মিঠুন বর্তমানে বিজেপির একজন নেতা। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি রাজ্যে বেশ কিছু প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে তিনি বলেছেন, এই সম্মান তিনি তার অভিনয়ের জন্য পেয়েছেন, রাজনীতির জন্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *