গুরু নানকের তিরোধান দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ গুরু নানকের তিরোধান দিবস। ১৫৩৯ সালের ২২ সেপ্টেম্বর তাঁর প্রয়াণ হয়। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ওই ধর্মের প্রবক্তাও তিনি। গুরু নানকের বাণী শিখ ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ “গুরু গ্রন্থ সাহেব”-এ লিপিবদ্ধ করা রয়েছে। তাঁর তিরোধান দিবসে স্মরণ ও শ্রদ্ধা।

