rain and weather7Breaking News Others 

ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিকালের পর বা সন্ধ্যার দিকে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে গরম ও অস্বস্তি থাকবে। অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে আগামী ৬ মে-র মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। পরবর্তী সময়ে নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment