mamata and massageOthers Politics 

সরকারের বর্ষপূর্তিতে প্রত্যয়ী বার্তা মমতার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গত বছর ২ মে বিপুল সংখ্যাগরিষ্ঠতা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারই বর্ষপূর্তিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে তাঁর বার্তা, “গতবছর এই দিনে দেশের কর্তা-ব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। মা- মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোনও শক্তি নেই”। তৃণমূল সুপ্রিমোর আরও মন্তব্য, “প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।”

Related posts

Leave a Comment