Mani Shankar MukherjeeOthers 

“চৌরঙ্গী” উপন্যাস স্রষ্টার প্রয়াণ

প্রয়াত সাহিত্যিক শংকর। “চৌরঙ্গী” উপন্যাস স্রষ্টার প্রয়াণ। শোকস্তব্ধ বাংলার লেখক-শিল্পী মহল। বর্ষীয়ান সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় পরিচিত ছিলেন “শংকর” নামেই । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর । ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহর জেলায় জন্মেছিলেন মণিশঙ্কর। পিতা হরিপদ মুখোপাধ্যায় ছিলেন আইনজীবী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েই কলকাতায় চলে আসতে হয়েছিল তাঁর পরিবারকে। বসবাস শুরু করেন হাওড়ায়। ওই জেলাতেই শংকরের বেড়ে ওঠা-লেখাপড়া। সাহিত্যচর্চার শুরু করেছিলেন হাওড়া থেকেই। ১৯৫৫ সালে তাঁর প্রথম বই আত্মপ্রকাশ ঘটেছিল। তাঁর জনপ্রিয় লেখার মধ্যে অন্যতম হল- চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্য, কত অজানারে, চরণ ছুঁয়ে যাই, অচেনা অজানা বিবেকানন্দ প্রভৃতি। বিশিষ্ট এই সাহিত্যিকের জীবনাবসানে শোকস্তব্ধ বাঙালি পাঠক ও সাহিত্যমহল।

Related posts

Leave a Comment